• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা

সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি / ২ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রফিকুল ইসলামকে সভাপতি ও মোঃ রেজুয়ান হুসেন মানিককে সাধারন সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের দুই বছরের মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে কমিটির ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি সাধারন সম্পাদকসহ এই কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহসভাপতি মোঃ ফয়েজ আহমদ পাশা,সহ সাধারন সম্পাদক মোঃ নুর আলম,অর্থ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ বশির আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল মিয়া,দপ্তর সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফুর রহমান সাদ্দাম,ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল গফ্ফার,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মালেক,আইন বিষয়ক সম্পাদক মোঃ ফরিদুর রশিদ শাওন, গণসংযোগ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান নয়ন,স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন,প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল আলম(আল-আমিন)। এছাড়া ও নির্বাহী সদস্যগণ হচ্ছেন,মাহমুদ আলী,মোঃ সুমন আহমেদ,মোঃ আব্দুর রহিম খাঁন প্রমুখ।

নব-নির্বাচিত নেতৃবৃন্দরা বলেন,এই সংগঠন হচ্ছে সামাজিক একটি সংগঠন। এই সংগঠনের কাজ হলো সেবামূলক এবং সমাজের লোকজনের মধ্যে জমিজমা নিয়ে কোন ধরনের জটিলতা নিস্পত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহন করা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা