• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি / ১৪ বার
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে মুস্তাকিম (১৮) নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঘটনাটি আজ বৃহস্পতিবার (২০ই আগস্ট) সকাল আনুমানিক ১০:০০ টার দিকে আলমডাঙ্গা উপজেলার বাগাদী সোনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় আহতরা হলেন-আলমডাঙ্গা উপজেলার খোরদ মসজিদপাড়ার মো. শাহাবুদ্দিনের ছেলে মুস্তাকিম (১৮) এবং মহেশপুর দক্ষিণপাড়ার মো. আক্কাস মোল্লার ছেলে মো. সেলিম (৫০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মো. সেলিম আসমানখালী বাজারে পান বিক্রি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি সোনা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুস্তাকিম ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের চালকই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমুজ্জামান তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন।

ডা. নাসিমুজ্জামান জানান, মুস্তাকিমের জখম গুরুত্বর। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত মো. সেলিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা