উত্তর বঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার উদ্যোগে সারা দেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে এলেঙ্গা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
অভিযানটি পৌরসভার গেট হতে এলেঙ্গা কলেজ পর্যন্ত প্রশিক্ষণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। আশেপাশের সাধারণ মানুষ এইধরনের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগতম জানান।