• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি বিজেপি প্রভাবে পশ্চিমবঙ্গে গরুর মাংসের সংকট, বিপাকে মুসলিমরা পৃথিবীর কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশেও যুদ্ধের প্রস্তুতি পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি

প্রতিবেদক / ০ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাজিলের জার্সিতে নেইমারের অধ্যায় শেষের পথে। জাতীয় দলে আর ফিরতে চান না ৩৪ বছর বয়সী এই তারকা—এমনটাই জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ফলে সেলেসাওদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি এখন অনেকটাই নিশ্চিত।

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। এরপর তাঁর জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা। সিএনএন স্পোর্তেসকে আনচেলত্তি জানান, জাতীয় দলে না ফেরার সিদ্ধান্তটি নেইমারের নিজের।

আনচেলত্তির মতে, নেইমারের মতো অসাধারণ প্রতিভার বিকল্প নেই। দীর্ঘদিন চোটে থাকার পরও বিশ্বকাপের দলে তাঁকে নেওয়ার সিদ্ধান্ত যথার্থ ছিল বলেও মনে করেন ব্রাজিল কোচ।

এর আগে বিশ্বকাপে ব্রাজিলের শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অবসরের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। দলবদলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও তাঁর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের খবর প্রকাশ করেছিলেন।

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপে খেলেছেন নেইমার। দুটি অলিম্পিকে অংশ নিয়ে ২০১২ সালে রৌপ্য এবং ২০১৬ সালে ব্রাজিলকে ঐতিহাসিক স্বর্ণপদক জেতাতে নেতৃত্ব দেন তিনি।

ব্রাজিলের হয়ে ১২৯ ম্যাচে ৮০ গোল করে দেশটির সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে রেকর্ড ও অসংখ্য কীর্তি রেখে এবার সেই অধ্যায়ের সমাপ্তির পথেই এগোচ্ছেন ব্রাজিলের এই কিংবদন্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা