• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি বিজেপি প্রভাবে পশ্চিমবঙ্গে গরুর মাংসের সংকট, বিপাকে মুসলিমরা পৃথিবীর কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশেও যুদ্ধের প্রস্তুতি পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

প্রতিবেদক / ০ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মধ্যে এবার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

আসন্ন এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন জ্যোতি। এ বিষয়ে বিসিবিকে ইমেইলের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

তবে জ্যোতির সিদ্ধান্ত নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। নারী ক্রিকেট দল দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।এদিকে, জ্যোতি টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লে নতুন অধিনায়ক হিসেবে নাহিদা আক্তারের নাম আলোচনায় রয়েছে। সেক্ষেত্রে সহ-অধিনায়কের দায়িত্ব পেতে পারেন সোবহানা মোস্তারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা