• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রীয়মের মরদেহ উদ্ধার রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য: অধ্যাপক আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেই তপু বর্মন! সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ১৩ বছরের ছেলে নিখোঁজ মতলবে নিখোঁজের চারদিন পর বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার প্রায় ৭ কোটির প্রকল্পে স্থবিরতার পাহাড়/ চরম অবহেলা নাকি ফান্ডের মারপ্যাঁচ? কুমিল্লায় পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় আসামি আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ১৩ বছরের ছেলে নিখোঁজ

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা / ৫ বার
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার পর থেকে ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

জিডি সূত্রে জানা যায়, ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি।

নিখোঁজ অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের সময় সে পাঞ্জাবি ছিল বলে জানিয়েছেন মা নাহিদা।

শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে ড. নাহিদা জানান, বিকেল ৩টা থেকে তিনি ছেলেকে খুঁজে পাচ্ছেন না। বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য অপ্রতিম তার মায়ের আইফোন নিয়ে বাইরে যায়। এরপর আর বাসায় ফেরেনি। ফোনটি তার সঙ্গে আছে কি না, সে বিষয়েও নিশ্চিত নন তিনি। ফোন নম্বর ট্র্যাক করেও অপ্রতিমের অবস্থান শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।

এ ঘটনা থানায় জানানো হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীরা অপ্রতিমের সন্ধানে কাজ করছেন বলে জানান তার মা। রাতভর অভিযান চালানোর পাশাপাশি অপ্রতিমের বন্ধুদের বাড়িতেও খোঁজ নেয়া হচ্ছে।

সকালের আরেকটি ফেসবুক পোস্টে ড. নাহিদা জানান, অপ্রতিমের সন্ধানে অভিযান এখনও চলছে। তিনি এ বিষয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন না করে ছেলেটির জন্য দোয়া এবং কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত জানাতে সবার প্রতি অনুরোধ করেন।

এ বিষয়ে ড. নাহিদা বেগম জানান, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’

কেউ অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ০১৭১৯-৬২৫৬৯০ অথবা মা ড. নাহিদা বেগমের ০১৯৭৪-৮৮৮৬৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা