সুনামগঞ্জের ছাতকে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ড ও আট হাজার টাকা জরিমানাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কাইয়ুমকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার জাউয়াবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল কাইয়ুম ছাতক উপজেলার জাউয়া এলাকার মৃত মিয়াধন আলীর ছেলে।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামালের দিকনির্দেশনায় এএসআই মো. মনজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে ছাতক ও সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্র, ছাতক, সুনামগঞ্জ।