• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মতলবে পারিবারিক কলহের জেরে ৩ সন্তানের জননীর আত্মহত্যা বেনাপোল ক্রীড়া একাডেমির নতুন কমিটি গঠন: সভাপতি ইমদাদ, সম্পাদক বাসেত সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য আহত চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীকে জেলা বিএনপির শুভেচ্ছা, মাঠপর্যায়ে কৃষি কার্যক্রম পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ছাতকে দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ভুটানকে-হারিয়ে-সাফে-বাংলাদেশের-শুভসূচনা কেশব পুর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান -কারী আবু বক্কার প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব

বেনাপোল ক্রীড়া একাডেমির নতুন কমিটি গঠন: সভাপতি ইমদাদ, সম্পাদক বাসেত

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ / ১৩ বার
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

‎যশোর জেলার বেনাপোলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলার প্রসারের লক্ষে ‘বেনাপোল ক্রীড়া একাডেমি’-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ-কে সভাপতি এবং আব্দুল বাসেত-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া, একাডেমির সার্বিক কার্যক্রম পরিচালনায় ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
‎
‎​মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ক্রীড়া একাডেমির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
‎​নবগঠিত এই কমিটির মাধ্যমে বেনাপোলের স্থবির ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করা, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত সুযোগ তৈরি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার জোরালো উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
‎​
‎​নবগঠিত কমিটির সভাপতি ইমদাদুল হক ইমদাদ তার প্রতিক্রিয়ায় বলেন,
‎​“বেনাপোলের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সঠিক বিকাশের লক্ষ্যে আমরা কাজ করতে চাই। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সুস্থ মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
‎
‎​তিনি আরও বলেন,
‎​“বেনাপোল ক্রীড়া একাডেমিকে একটি সুসংগঠিত ও কার্যকর ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য ক্রীড়াপ্রেমী, অভিজ্ঞ ব্যক্তিবর্গ, স্থানীয় সংগঠক ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে বেনাপোল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে স্থানীয়, জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের সুযোগ সৃষ্টি করতে আমরা বদ্ধপরিকর। নবগঠিত কমিটির সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে একাডেমির কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করব। বেনাপোলের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
‎
‎নির্বাহী কমিটিঃ-
‎মো. ইমদাদুল হক ইমদাদ(সভাপতি),
‎মো. আসাদুজ্জামান(সিনিঃ সহঃ সভাপতি),
‎মো. আইয়ুব হোসেন নবী(সহঃ সভাপতি), মোস্তাফিজুর রহমান বাবু(সহঃ সভাপতি),
‎মো. নজরুল ইসলাম(সহঃ সভাপতি),মো. জনি হায়দার(সহঃ সভাপতি),মো. মফিজুর রহমান মফিজ(সহঃ সভাপতি),মো. নাজমুল হাসান শান্তি(সহঃ সভাপতি).মো, আব্দুল বাসেত,
‎(সাধারণ সম্পাদক),মো. গোলাম মোস্তফা(সিনিয়র যুগ্ম সম্পাদক),মো. ইউনুছ আলী(যুগ্ম সম্পাদক),
‎মো. মিজানুর রহমান(যুগ্ম সম্পাদক),মো. মফিজুর রহমান মফি(যুগ্ম সম্পাদক),মো. শাহীন হোসেন(যুগ্ম সম্পাদক),মো.শহিদুল ইসলাম(সাংগঠনিক সম্পাদক),মো. সজীব মল্লিক(সহঃ সাংগঠনিক সম্পাদক),মো. ইয়াছিন আলী(অর্থ সম্পাদক),নুরুল ইসলাম হিরণ(সহঃ অর্থ সম্পাদক),মো. সাইফুল ইসলাম আসাদ(দপ্তর সম্পাদক).মো. সোহেল মাহমুদ(সহঃ দপ্তর সম্পাদক),আক্তারুজ্জামান সনি(প্রচার ও প্রকাশনা সম্পাদক),মো. মহসিন আলম(সহঃ প্রচার ও প্রকাশনা),মো. সাইদুর রহমান(ক্রীড়া সম্পাদক), কুতুব উদ্দীন আশা(সহঃক্রীড়া সম্পাদক). মাসুদ রানা(প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক), কামরুজ্জামান রনি(শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক),মফিজুর রহমান পিন্টু(সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক),আ. ওয়ালিউল্লাহ(নারী ও শিশু বিষয়ক সম্পাদক),
‎জিয়াউল হক বকুল(আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক),মো. নজরুল ইসলাম(স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক)।
‎
‎কার্যনির্বাহী সদস্যঃ-
‎মোস্তাফিজুর রহমান সুমন,মো. ইজাজুর রহমান এজাজ,মো. আশরাফুজ্জামান মির্জা,জসিম উদ্দীন,আব্দুল হান্নান,এনামুল হক,সাদ্দাম হোসেন,মো. তুহিন হোসেন,মো. তোফাজ্জেল হোসেন তুহিন,মাহফুজুল হক সোহাগ,মো. জহুরুল ইসলাম,মো জিয়াউর রহমান,মো. সাজেদুর রহমান সাজু,মো. মাহাবুর রহমান,মো. লিটন মাহমুদ,মো. জয়নাল আবেদীন লালটু,শাওন হোসেন,সুমন হোসেন,মনির হোসেন,
‎মনিরুজ্জামান ও আব্দুল কাদের।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা