• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে সরিষা চাষে কৃষি প্রণোদনা, সহায়তা পাচ্ছেন কৃষকরা ঠাকুরগাঁওয়ে ফকিরপাড়ায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার অল্প পুঁজিতে পেঁস্তা আলু চাষ, বড় আয়ের স্বপ্ন দেখছেন শাহিন মিয়া নওগাঁর ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসা শিক্ষার্থী ও ইমাম-মুয়াজ্জিনদের পাশে বেলকুচি মডেল প্রেসক্লাব পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার তুষখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী তাওহীদ হাসান রুমি, নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনায় এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান মঠবাড়িয়ায় পার্কিংয়ে রাখা বাসে আগুন, পুড়েছে কয়েকটি আসন

জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে

প্রতিবেদক / ১০ বার
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। এ দাবি আদায়ের আন্দোলন থেকে কোনো অবস্থাতেই সরে আসবে না জামায়াত।

শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, অতীতের রাজনীতিতে ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দিলেও বিএনপি আবারও দলীয়করণের পথে হাঁটছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থায় দলীয়করণ হলে এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, অভ্যুত্থানের পর একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে পরিবর্তন আসায় জনগণের আস্থা কমেছে। তাঁর মতে, অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে।

এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা