By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: শাহবাগে ছাত্রদলের মহাসমাবেশ; ‘বড় শোডাউন’-এর ঘোষণা
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়রাজনীতিশীর্ষ সংবাদ

শাহবাগে ছাত্রদলের মহাসমাবেশ; ‘বড় শোডাউন’-এর ঘোষণা

নিউজ ডেস্ক
Last updated: আগস্ট 2, 2025 7:58 অপরাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

জাতীয়তাবাদী ছাত্রদল ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে রাজধানীর শাহবাগে বড় আকারের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে।

সমাবেশ সফল করতে ছাত্রদল দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলা, মহানগর, ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে গঠিত হয়েছে অন্তত ৯০টি সাংগঠনিক টিম। এসব টিম সমন্বয় করে সমাবেশে সারাদেশ থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করছে। ইতোমধ্যে কয়েক দফা বৈঠকে কেন্দ্রীয় নেতারা কার্যক্রমের রূপরেখা দিয়েছেন।

ছাত্রদল পূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের কর্মসূচি ঘোষণা করলেও, একই সময়ে অন্য সংগঠনের কর্মসূচি থাকায় অনুরোধে সাড়া দিয়ে স্থান পরিবর্তন করে শাহবাগে নতুন ভেন্যু নির্ধারণ করা হয়েছে।

নেতাকর্মীদের ভাষ্যমতে, একই দিনে পাশাপাশি দুটি রাজনৈতিক সংগঠনের কর্মসূচি থাকায়, এটি ছাত্রদলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারা এটিকে নিজেদের শক্তিমত্তা ও সমর্থনের প্রকাশের বড় সুযোগ হিসেবেই নিচ্ছেন। কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান বলেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রদল বারবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার মুক্ত পরিবেশে নিজেদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সংগঠিত শক্তি প্রমাণ করবে।’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সমাবেশে শুধু শোডাউনই নয়, থাকবে একটি গঠনমূলক বার্তা। দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা, শিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধকতা রোধ ও প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার বিষয়ে থাকবে দিকনির্দেশনা।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘সমাবেশ থেকে ছাত্রসমাজকে আহ্বান জানানো হবে, তারা যেন দেশ গঠনে ভূমিকা রাখে এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সোচ্চার হয়।’

সমাবেশ শৃঙ্খলিতভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় নেতারা ছয় দফা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন নিষিদ্ধ, প্রত্যেক ইউনিটকে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করতে হবে, জরুরি পরিবহনের চলাচলে সহযোগিতা করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ইউনিটের গাড়ি প্রবেশ করতে পারবে না, ব্যক্তিগত মিছিল বা শোডাউন নিয়ে সমাবেশে প্রবেশ নিষিদ্ধও নির্ধারিত স্থান সংশ্লিষ্ট ইউনিটকে পরিষ্কার রাখতে হবে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদল সূত্র জানায়, শাহবাগ সমাবেশে অংশ নিতে নগরী থেকে প্রায় আড়াই হাজার নেতাকর্মী ঢাকায় আসবেন। এই উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে।

মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম বলেন, ‘রেলওয়ের কাছে আবেদন করলে তারা একটি ট্রেন বরাদ্দ দেয়। ১০ লাখ টাকার ভাড়া আমরা নিজেদের তহবিল ও সিনিয়রদের সহযোগিতায় সংগ্রহ করে পরিশোধ করেছি।’

জাতীয়তাবাদী ছাত্রদলের এ সমাবেশ শুধু রাজনৈতিক অবস্থান জানানোর মাধ্যম নয়, তাদের মতে, এটি হবে একটি নৈতিক বার্তা পৌঁছে দেওয়ার প্ল্যাটফর্ম, যেখানে ছাত্রসমাজকে আহ্বান জানানো হবে ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি নিতে।

You Might Also Like

জামায়াতে আমিরের বক্তব্য অগ্রহণযোগ্য ও বিভ্রান্তিকর: মির্জা ফখরুল

বাতিঘর বইয়ের দোকানে হঠাৎ জাইমা রহমান, সময় কাটালেন পাঠে ও বই সংগ্রহে

গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা: সতর্ক অবস্থানে ডিএমপি, আতঙ্ক নয়—আশ্বস্ত পুলিশ

তরুণ উদ্ভাবকের গো-কার্টে চড়লেন প্রধানমন্ত্রী, অনুপ্রেরণার নতুন দিগন্ত

বিমানের হাল ধরতে রুমি এ হোসেন নতুন চেয়ারম্যান নিয়োগে আনুষ্ঠানিক ঘোষণা

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article আজ জুলাই-আগস্ট বিপ্লবের পর সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার : কৃষি বিজ্ঞানী ড.আলী আফজাল
Next Article মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?