• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ আগামীকাল সংসদে দেশের ইতিহাসের বৃহত্তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী পুলিশের বহরে যুক্ত হচ্ছে ২১২ নতুন পিকআপ, ব্যয় ১৮২ কোটি টাকা যশোর ঝিকরগাছায় মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশে হেফাজতে নড়াইলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে মানববন্ধন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ভালুকায় সভা আগ্রাসী উদযাপনে আইসিসির শাস্তির মুখে নাহিদ রানা জেলা পরিষদ উন্নয়ন সহায়তায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

গোয়ালন্দঘাটে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক / ২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন, এসআই মো. শিহাবুদ্দীন ও এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার দেওয়ান পাড়ার ইব্রাহীম দেওয়ান, ঢোল্লাপাড়ার মো. হান্নান মুন্সী, উমর আলী মোল্লার গ্রামের মো. সাইফুল ইসলাম, দক্ষিণ উজান চরের মো. বাবু মন্ডল, মোছা. কুলসুম, মো. রুবেল এবং দৌলতদিয়া ৬ নম্বর ওয়ার্ডের ইমান খাঁর পাড়ার মো. খালেক বিশ্বাস।

গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ দুপুরের পর তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা