• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ আগামীকাল সংসদে দেশের ইতিহাসের বৃহত্তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী পুলিশের বহরে যুক্ত হচ্ছে ২১২ নতুন পিকআপ, ব্যয় ১৮২ কোটি টাকা যশোর ঝিকরগাছায় মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশে হেফাজতে নড়াইলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে মানববন্ধন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ভালুকায় সভা আগ্রাসী উদযাপনে আইসিসির শাস্তির মুখে নাহিদ রানা জেলা পরিষদ উন্নয়ন সহায়তায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

সুনামগঞ্জে আদালতের নির্দেশে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

প্রতিবেদক / ২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে পৃথক দুই মামলায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) দুপুরে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো দুই নেতা হলেন—শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
হাসনাত হোসেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান-এর ব্যক্তিগত সহকারী ও রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার ৪৯ নম্বর আসামি।

অন্যদিকে রেজাউল করিম রিজুর বিরুদ্ধে ২০২৪ সালের ১৬ আগস্ট জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা রয়েছে, যেখানে তিনি ২ নম্বর আসামি।
আদালত সূত্রে জানা গেছে, পৃথক জোনের বিচারকদের কাছে জামিন আবেদন করলে উভয় আদালতই তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় দায়ের করা মামলায় মোট ৯৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২০০ জন অজ্ঞাত আসামি রয়েছেন। ইতোমধ্যে ওই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকও কিছুদিন কারাভোগের পর জামিনে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা