এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী আক্তার তারানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।
উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলসহ উপজেলা বিএনপির,উপজেলা যুবদল,উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসনসূত্রে জানা যায়,এ কর্মসূচিতে ৭টি ইউনিয়নের মোট ১ হাজার ৬ শ ৫৮জন কৃষকের মাঝে ১মাসের সহায়তা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৩ হাজার টাকা নগদ অর্থ এবং ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।