• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর গাজায় তামাকের বদলে শাকপাতায় নিকোটিন! ব্যবসায়িক অংশীদারদের জন্য কোটি কোটি টাকার উপহার ঘোষণা রিমার্কের সহধর্মিণীকে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ঢাকা উত্তরের মেয়রপদে এগিয়ে কারা? পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ, বাজেট উপস্থাপনের পর জিনিসপত্রের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী

পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক / ১ বার
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন /২৬) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং নেত্রকোনা জেলা বন সম্প্রসারণ কেন্দ্র, নেত্রকোনা বন বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ৫০০টি চারা শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পূর্বধলায় প্রথম ধাপে ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৫০০টি চারা বিতরণ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা