• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ,সংসদে জবাব দিলেন প্রতিমন্ত্রী অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে ফ্যাসিস্টদের ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত মোজতবা খামেনি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প আজ রাতে নতুন গিলাফে সাজবে পবিত্র কাবা সাংসদদের নতুন দলে যোগদানকে ‘অসাংবিধানিক’ দাবি করে পাল্টা চিঠি তৃণমূলের ইরানের সঙ্গে চুক্তি: পুতিন ও শি জিনপিংয়ের প্রশংসা করলেন ট্রাম্প বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে : মন্ত্রী স্পেনের বুকে কাঁপন ধরিয়ে জয়ের সমান ড্র কেপ ভার্দের আ.লীগকে নিষিদ্ধ রেখে দেশে স্থিতিশীলতা আনা সম্ভব নয়: জি এম কাদের

মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এখন আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে তার উপস্থিতি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। তবে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে শুরু হয়েছে জল্পনা।

প্রশ্ন উঠেছে, মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে কি সম্পর্কে জড়িয়েছেন নোরা? এই গুঞ্জনের সূত্রপাত ২০২৫ সালে। সে সময় মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনসের একটি ম্যাচে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এরপর বিভিন্ন বিনোদনভিত্তিক প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ওঠে, তিনি নাকি এক ‘রহস্যময় ফুটবলারের’ জন্যই মাঠে গিয়েছিলেন।

পরবর্তীতে ভারতীয় একাধিক প্রতিবেদনে সেই ফুটবলারের নাম হিসেবে উঠে আসে মরক্কো জাতীয় দল ও প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-এর ডিফেন্ডার আশরাফ হাকিমির নাম। যদিও এ দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি। গুঞ্জনে আরও ইন্ধন জোগায় সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ঘটনা। ভক্তদের দাবি, হাকিমি নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা