• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

অনুশীলনে ফিরলেন নেইমার, পরের ম্যাচে খেলতে পারবেন?

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

চোটের কারণে এক মাস মাঠের বাইরে থাকার পর ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার আবারও সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্পে বুধবার প্রথমবারের মতো দলের সঙ্গে মাঠে দেখা যায় তাকে।

২০২৬ বিশ্বকাপে এখনো জয়ের খাতা খোলা হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে কিছুটা ব্যাকফুটে আছে কার্লো আনচেলত্তির দল। ওই ম্যাচে মাঠে দেখা যায়নি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমারকে। ইনজুরির কারণে একাদশে ছিলেন না এই তারকা। তবে নেইমার ভক্তদের জন্য সুখবর। অনুশীলনে ফিরেছেন এই তারকা ফুটবলার

বুধবার (১৭ জুন) প্রথমবারের মত ব্রাজিলের অনুশীলনে যোগ দেন সান্তোসের এই ফরোয়ার্ড। গণমাধ্যমের খবর অনুযায়ী, নেইমারের যে পায়ে ব্যথা ছিল, সেই পায়ে আবারও পরীক্ষা করা হয়েছে। আগের থেকে অনেক ভালো এসেছে রেজাল্ট।

দলের সঙ্গে অনুশীলনে আসলে সতীর্থরা তাকে বরণ করে নেন এবং তার সঙ্গে হাসিঠাট্টা করতে দেখা যায় সবাইকে। তবে অনুশীলনে ফিরলেও হাইতির বিপক্ষে তাকে ম্যাচে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

নেইমারের অনুশীলনের ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে ব্রাজিল ফুটবলের অফিশিয়াল এক্স একাউন্ট। সেখানে লেখা হয়, ‘আমাকে কি মিস করছিলে?’ ভক্তরা সেখানে নেইমারের জন্য শুভকামনা জানায়।

ব্রাজিলের মূল টার্গেট নেইমারকে দ্বিতীয় রাউন্ডের জন্য পুরোপুরি সুস্থ করে তোলা। যাতে কোন রকম ঝুঁকি ছাড়াই নেইমার নকআউট রাউন্ডে খেলতে পারেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা