• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের প্রতিশোধ

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

পর্তুগাল-ডিআর কঙ্গোর ম্যাড়ম্যাড়ে ম্যাচের পর ইংল্যান্ড-ক্রোয়েশিয়া গতির পসরা সাজিয়ে বসেছিল। বিশেষ করে হ্যারি কেইন-জুড বেলিংহ্যামদের ইংল্যান্ড। শেষ পর্যন্ত তাদের এই গতি আর প্রেসিংয়ের কাছেই হার মেনেছে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে ২-২ সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে ২ গোল দিয়ে লুকা মদরিচদের বিরুদ্ধে ৪-২ গোলের জয় তুলে নেয় ইংল্যান্ড। এই জয়ে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের কিছুটা প্রতিশোধও নিল তারা।

ম্যাচে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক হ্যারি কেইন। শুরুতে পেনাল্টি থেকে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয়বার সুযোগ পেয়ে গোল করেন তিনি। এরপর কর্নার থেকে হেড করে নিজের দ্বিতীয় গোলটি করেন ইংলিশ অধিনায়ক।

তবে সহজ ছিল না ইংল্যান্ডের জয়। মার্টিন বাতুরিনার দুর্দান্ত শটে গোল করে ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করে ক্রোয়েশিয়া। প্রথমার্ধের শেষ মুহূর্তে পিটার মুসা গোল করে স্কোরলাইন আবার ২-২ করে দেন।

বিরতির পর ইংল্যান্ড আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে। কোচ টমাস টুখেলের পরিকল্পনার প্রতিফলন দেখা যায় শুরুতেই। দ্রুত আক্রমণ থেকে জুড বেলিংহ্যাম দৌড়ে গিয়ে দুর্দান্ত অ্যাঙ্গেল শটে গোল করে ইংল্যান্ডকে আবার এগিয়ে দেন।

ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ একাধিক অসাধারণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডের চাপ সামলাতে পারেনি ক্রোয়েশিয়া। শেষ দিকে মার্কাস রাশফোর্ড গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে গ্রুপ ‘এল’-এ শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড। একই গ্রুপে রয়েছে পানামা ও ঘানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা