• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি নোঙরের আয়োজনে শিল্পী তারিফ হোসেনের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত নিখোঁজ স্ত্রীর খোঁজে অভিযোগ,দু’দিন পর সামনে এলেন তৃতীয় স্বামী আলোচনায় অংশ নেয়ার অর্থ শত্রুর মতামত মেনে নেয়া নয়: মুজতবা খামেনি লন্ডনের উত্তরাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষ, একজনের মৃত্যু ১০ জনের দল নিয়ে জিতল প্যারাগুয়ে ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ড পেল প্যারাগুয়ে তুরস্কের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে প্যারাগুয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার, নিশ্চিত করলেন আনচেলত্তি

কুনিয়ার জোড়ায় হাইতির বিপক্ষে ৩ গোলে জিতল ব্রাজিল

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
Brazil's Matheus Cunha (9) celebrates after scoring his side's opening goal with teammates during the World Cup Group C soccer match between Brazil and Haiti in Philadelphia, Friday, June 19, 2026. (AP Photo/Petr David Josek)

সুযোগ পেয়ে সেটির পূর্ণ সদ্ব্যবহার করলেন ম্যাথেউস কুনহা। একাদশে সুযোগ পেয়েই জোড়া গোল করে ব্রাজিলকে বড় জয়ের পথে এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। আর তার দুই গোলেই অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস জুনিয়র, পরে নিজেও গোল করে দলকে বড় জয় এনে দেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’-এর ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে জয় নিশ্চিত করে ফেলে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়া বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ২২ মিনিটে আরও একটি ভালো সুযোগ পেয়েছিলেন বার্সেলোনার এই ফরোয়ার্ড, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সফল হতে পারেননি।

তবে ২৩ মিনিটে আর ভুল করেনি সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ম্যাথেউস কুনহা। এটি ছিল বিশ্বকাপে কুনহার অভিষেক গোল।

এরপর ৩৬ মিনিটে আবারও দেখা যায় ভিনিসিয়ুস-কুনহা জুটির দুর্দান্ত সমন্বয়। মাঝমাঠ থেকে ভিনিসিয়ুসের বাড়ানো চমৎকার পাস ধরে বাঁ পায়ের শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোলটি করেন কুনহা।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এবার গোলের খাতায় নাম লেখান ভিনিসিয়ুস নিজেই। লুকাস পাকেতার পাস থেকে গোল করে ব্রাজিলের ব্যবধান ৩-০ করেন রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার।

তবে প্রথমার্ধের শেষ দিকে কিছুটা দুশ্চিন্তার খবরও পায় ব্রাজিল। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনিয়া। তার পরিবর্তে মাঠে নামেন রায়ান।

বিরতির পরও বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। তবে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও আর কোনো গোল করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে হাইতিও কয়েকটি আক্রমণ শানালেও ব্রাজিলের রক্ষণভাগ ভাঙতে পারেনি।

ম্যাচের পরিসংখ্যান বলছে, ম্যাচে ৫৭ শতাংশ বলের দখল ছিল ব্রাজিলের। তারা মোট ৮টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে হাইতি ৭টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখে। পাসিংয়েও এগিয়ে ছিল ব্রাজিল, ৫২১টি পাসের সঙ্গে তাদের পাস সফলতার হার ছিল ৮৯ শতাংশ।

শেষ পর্যন্ত কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুসের এক গোলে ৩-০ ব্যবধানের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা