• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ইয়াবা, মোটর সাইকেল সহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ রাজশাহীতে রাকাব-এসইসিপি’তে কর্মরতদের চাকুরি স্থায়ীকরণের দাবি এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঢাকায় যুবদলের বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল সড়ক, রেল ও নৌপরিবহন উন্নয়নে পাবনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমি মন্ত্রীর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচে দ্বিতীয় জয় বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস, সংকেত জারি ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করতে চায় সরকার

এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন

প্রতিবেদক / ১৯ বার
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

রাজশাহী ২০ জুন ২০২৬।

রাজশাহীর পবার নওহাটা পৌরসভায় প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ইউনিব্লক সড়ক, আরসিসি নালা, রিটেইনিং ওয়াল ও গণশৌচাগারসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে নওহাটা পৌরসভার হাটবাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কাজের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবা ও মোহনপুর এলাকার মাস্টারপ্ল্যান এগিয়ে নিতে এবং প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করতে ঢাকায় মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের সুফল হিসেবে ইতোমধ্যে প্রায় ৫০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।” তিনি আরও বলেন, “প্রস্তাবিত জাতীয় বাজেটের মধ্যে স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় তিন লাখ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বাজেট থেকে উত্তরবঙ্গ, বিশেষ করে পবা-মোহনপুর এলাকার জন্য থোক বরাদ্দ পেতে জাতীয় সংসদে আমরা জোরালো দাবি জানাচ্ছি।” এমপি মিলন বলেন, রাজশাহীর পাঁচটি ইউনিট— কাটাখালী, নওহাটা, কেশরহাট পৌরসভা এবং পবা ও মোহনপুর উপজেলা—এলাকাগুলোর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। “দীর্ঘ প্রচেষ্টার পর গত চার মাসে বিভিন্ন টেন্ডার ও সম্পূরক বাজেটের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। আগামী পাঁচ বছরে অন্তত ৬০ শতাংশ উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে,” বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌরসভার প্রশাসক মো. ইবনুল আবেদীন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় এসব উন্নয়নকাজ সম্পন্ন করা হচ্ছে বলে জানানো হয়। প্রকল্পের একটি প্যাকেজের আওতায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মোট ৩১০ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে তপন চালকল থেকে দক্ষিণ দিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাঁধ পর্যন্ত ১২০ মিটার, বাজার মসজিদ পর্যন্ত সংযোগ সড়ক ৯৫ মিটার এবং কৃষি বিপণন মার্কেট থেকে বিডব্লিউডিবি বাঁধ পর্যন্ত আরও ৯৫ মিটার সড়ক অন্তর্ভুক্ত রয়েছে। একই প্যাকেজে ১ নম্বর ওয়ার্ডে নওহাটা বাজার সংলগ্ন একটি গণশৌচাগার নির্মাণ করা হবে। প্যাকেজটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৩ লাখ ১৯ হাজার ৭৩১ টাকা। অন্যদিকে, দ্বিতীয় প্যাকেজের আওতায় নওহাটা বাজারের মরহুম আব্দুল গফুর সরকার মার্কেট থেকে বাজার জামে মসজিদ পর্যন্ত ২০৭ মিটার আরসিসি নালা নির্মাণ করা হবে। পাশাপাশি বাজার জামে মসজিদের উত্তর পাশে রিটেইনিং ওয়াল নির্মাণ কাজও অন্তর্ভুক্ত রয়েছে। এই প্যাকেজটির প্রাক্কলিত ব্যয় ৫৭ লাখ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান শাপলা ট্রেডার্স। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রহিম ও তৌফিক হোসেন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এছাড়া সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা