• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রায় ৭ কোটির প্রকল্পে স্থবিরতার পাহাড়/ চরম অবহেলা নাকি ফান্ডের মারপ্যাঁচ? কুমিল্লায় পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় আসামি আটক “তারিনপুর বৈদ্যুতিক গোলযোগে ভয়াবহ অগ্নিকাণ্ড: সর্বস্বান্ত সোনাজুলের পরিবার।” তেহরানে ‘ইরানের জন্য আত্মত্যাগ’ শোভাযাত্রায় লাখো মানুষের ঢল রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫ বিএনপি সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নাহিদ ইসলামের ছয় দফা থেকে আট দফা-জামায়াতের দাবি পরিবর্তন নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের বায়ার্নের গোলবন্যায় ওলিসের হ্যাটট্রিক, কেনের নতুন রেকর্ড হেডের ঝড়ো সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ

সড়ক, রেল ও নৌপরিবহন উন্নয়নে পাবনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক / ৬৬ বার
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

আলমগীর কবীর হৃদয়, পাবনা জেলা প্রতিনিধি :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি-এর উপস্থিতিতে পাবনা জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) দুপুর ২টা ১৫ মিনিটে পাবনা সার্কিট হাউসের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এতে জেলা প্রশাসন, সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা পাবনা জেলার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, সম্ভাবনা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি এবং অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, এমপি, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

সভায় যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও সংস্কার, রেল ও নৌপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসেবার মানোন্নয়নে গ্রহণযোগ্য পরিকল্পনা ও করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি পাবনা জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, টেকসই ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরা হয়।

পাবনা জেলা প্রশাসন ও সড়ক বিভাগ, পাবনার আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। উন্নয়ন পরিকল্পনার সফল বাস্তবায়নের মাধ্যমে পাবনার যোগাযোগ ব্যবস্থা ও জনসেবার মান আরও উন্নত হবে বলেও সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা