• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ সম্মেলন

প্রতিবেদক / ৪ বার
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ), গোপালগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা. কে এম বাবর। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ডা. বি এম মনিরুজ্জামান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. গৌতম কুমার বাগচী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. মুরসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল), গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং অধ্যাপক ডা. হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, “গোপালগঞ্জে এখনো পর্যাপ্ত আধুনিক ও মানসম্মত প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠেনি। ফলে জটিল রোগে আক্রান্ত অনেক রোগীকেই উন্নত চিকিৎসার জন্য খুলনা কিংবা ঢাকায় পাঠাতে হয়। এতে রোগীর পরিবার যেমন অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ে, তেমনি অনেক ক্ষেত্রে পথেই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।”
তিনি আরও বলেন, “জেলায় আধুনিক ও উন্নত বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে গোপালগঞ্জেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এতে স্থানীয় মানুষকে চিকিৎসার জন্য দূরদূরান্তে ছুটতে হবে না।”

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ময়েনুর রহমান হিটু।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি ডা. বি এম মনিরুজ্জামান, ডা. গৌতম কুমার বাগচী ও কাজী শাহিনুর রশিদ শাহিন; যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক মুনীর; কোষাধ্যক্ষ মো. আব্দুল আলিম; সাংগঠনিক সম্পাদক মিন্টু শিকদার; দপ্তর সম্পাদক ডিএইচএম তোফাজ্জল হুসাইন; সমাজকল্যাণ সম্পাদক আবু ওবায়েত মোল্লা এবং প্রচার সম্পাদক তন্ময় কুমার বালা মিহির।
নবনির্বাচিত নেতৃবৃন্দ গোপালগঞ্জে বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, উদ্যোক্তা, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এস,এম, আজিজুর রহমান বেনা জেলা বিএনপি, শিকদার শহিদুল ইসলাম লেলিন সভাপতি সদর বিএনপি, সাজ্জাদ হোসেন হিরা আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক দল, রিয়াজ উদ্দিন লিপটন সভাপতি জেলা যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ সহ প্রমুখ। এবং গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া স্বাস্থ্যসেবা কে মানুষের দোরগোড়ায় পৌঁছাইয়া দেওয়ার জন্য সকলকে কাজ করার আহবান জানান। সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা