• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

আইভরি কোস্টকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জার্মানি

প্রতিবেদক / ১৭ বার
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপে ‘ই’ গ্রুপের তৃতীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। ডিম্যানশাফটদের হয়ে জোড়া গোল করেছেন উনদাভ। এই জয়ে মেক্সিকো-যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটলো চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

ম্যাচের ৩০তম মিনিটে লিড পায় আইভরিকোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শটে গোল করেন ফ্রাঙ্ক কেসি।

প্রথমার্ধে জার্মানি দুইবার বল জালে জড়ালেও সেগুলো বাতিল হয়। কাই হাভার্টজের করা দ্বিতীয় লক্ষ্যভেদের কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় আইভরি কোস্ট।

বিরতির পর ম্যাচ ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ডিম্যানশিফটরা। দ্বিতীয়ার্ধের ২৩তম মিনিটে জার্মানির হয়ে প্রথম গোলের দেখা পান উদানাভ। নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে সমতাসূচক গোলটি করেন ডেনিজ উনদাভ। শেষদিকে ইনজুরি টাইমে নিজের ও দলের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন এ স্টুটগার্ট ফরোয়ার্ড।

বাকি সময় ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আফ্রিকার দলটি। প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় আইভরি কোস্টের ফরোয়ার্ডরা।

উল্লেখ্য, এই ম্যাচে মাঠে নেমে বিশ্বকাপের ইতিহাসে গোলকিপার হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন জার্মানির ম্যানুয়েল নয়্যার। এমনকি জয়সূচক দ্বিতীয় গোলের মাধ্যমে ব্রাজিলকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক এখন ডিম্যানশিফটরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা