• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

​শিবগঞ্জে বিলভাতিয়া বিওপির অভিযান: ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

প্রতিবেদক / ২৮ বার
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

​মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে। গত ০২ জুলাই ২০২৬ তারিখ রাতে বিলভাতিয়া বিওপির একটি চৌকস টহল দল এই অভিযান পরিচালনা করে।

​অভিযান ও উদ্ধার ​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে গত ০২ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক রাত ১০:৩০ ঘটিকায় (২২৩০ ঘটিকা) বিলভাতিয়া বিওপি’র হাবিলদার মোঃ এনামুল হক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান শুরু করে। টহল দলটি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৯১ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মির্জাপুর ইউনিয়নের কালিতলা গ্রামে প্রবেশ করে।

​সেখানকার ‘আজাদ ডাক্তারের আমবাগানে’ তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৩,৬৮০ পিস ভারতীয় Tensiwin 0.50 ট্যাবলেট আটক করতে সক্ষম হয় বিজিবি।
​বর্তমান ও আইনি প্রক্রিয়া ​আটককৃত ভারতীয় ওষুধগুলোর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো জিডি (সাধারণ ডায়েরি) ভুক্ত করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা