বগুড়ার শাজাহানপুর উপজেলা নয়মাইল জামালপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ ইউসুফের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ঢাকা থেকে রংপুরগামী অরিন ট্রাভেলস্ নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১২-৩৯২০ বাসের F-1 সিটে বসা যাত্রীর দেহ তল্লাশী করে কালো স্কচটেপ দ্বারা প্যাচানো নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেট ৪টি, ৩টি প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট সর্বমোট ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালাম গ্রেফতার।
গ্রেফতারকৃত অভিযুক্ত মাদক কারবারী আসামী হলো, মোঃ আবুল কালাম (৫০), পিতা – মোঃ বক্তার আলী, মাতা-ওমদা খাতুন,
সাং-জোয়ারিয়া নালা, ডাকঘর জোয়ারিয়া নালা, ওয়ার্ড নং-০৯, ইউপি-জোয়ারিয়া নালা, থানা-রামু, জেলা- কক্সবাজার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় চুম্বকের মধ্যে বিশেষ কৌশলে একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়ার শাজাহানপুর উপজেলা নয়মাইল জামালপুর এলাকাস্থ ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ ইউসুফের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ঢাকা হতে রংপুরগামী অরিন ট্রাভেলস্ নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি: নং ঢাকা মেট্রো-ব-১২-৩৯২০ বাসের F-1 সিটে বসা যাত্রীর দেহ তল্লাশী করে অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৭৭৫ পিস ও মোবাইল ফোন ২ টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
বর্ণিত মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন, ২০২৬) আইন, ২০১৮ এর ৫৬ ধারা প্রয়োগ করা হয়েছে।
উল্লিখিত আসামীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে, একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।