• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসন স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গাজীপুরে ইভটিজিং এর দায়ে যুবককে বিনাশ্রম কারাদন্ড গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা, অভিযুক্ত পলাতক গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আ’লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

প্রতিবেদক / ১৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ—বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও থামেনি টুর্নামেন্ট ঘিরে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির তদন্ত। আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের অভিযোগে বিপিএলের দুই ফ্র্যাঞ্চাইজির দুই কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড—বিসিবি।

নিষেধাজ্ঞার মুখে পড়েছেন চট্টগ্রাম রয়্যালসের স্বত্বাধিকারী মো. আব্দুল কাইয়ুম রাশেদ এবং চট্টগ্রাম রয়্যালস ও দুর্বার রাজশাহীর সাবেক ক্রিকেট অপারেশনস ম্যানেজার মো. আমিন খান।

বিসিবি জানিয়েছে, ইন্টিগ্রিটি ইউনিটের দীর্ঘ তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, দুর্নীতির প্রস্তাবের তথ্য গোপন এবং তদন্তে অসহযোগিতা বা বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

আব্দুল কাইয়ুম রাশেদের বিরুদ্ধে ম্যাচের ফল প্রভাবিত করা, দুর্নীতির প্রস্তাব গোপন রাখা এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। আর আমিন খানের বিরুদ্ধে ম্যাচ প্রভাবিত করা, অন্যকে দুর্নীতিতে প্ররোচিত করা, তথ্য-প্রমাণ নষ্ট করা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

তবে এগুলো অভিযোগের পর্যায়ে রয়েছে। বিসিবি জানিয়েছে, আত্মপক্ষ সমর্থন ও লিখিত জবাব দেওয়ার জন্য দুই কর্মকর্তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা