• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রতিবেদক / ৫২ বার
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ হাইকোর্ট-এ রিট আবেদন করা হয়েছে।সোমবার আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক এ রিট দায়ের করেন। পরে অ্যাডভোকেট সুবীর নন্দী দাস আদালতে বিষয়টি উপস্থাপন করেন।

রিটে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং জাতীয় স্বার্থপরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এ বাণিজ্য চুক্তি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় ব্যর্থ হয়েছে। পাশাপাশি সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ তোলা হয়েছে।
রিটে আরও দাবি করা হয়, চুক্তিতে বাংলাদেশের ওপর অসম শুল্ক কাঠামো আরোপ, নীতিনির্ধারণে স্বাধীনতা খর্ব এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাবের ঝুঁকি রয়েছে।
এ বিষয়ে আদালতের পরবর্তী কার্যক্রমের ওপর সংশ্লিষ্ট মহলে দৃষ্টি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা