• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সাময়িক স্থগিত, আলোচনার পর এক সপ্তাহ বিরতি

প্রতিবেদক / ৯ বার
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ছয় দফা দাবিতে টানা দুই দিনের কর্মবিরতির পর কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সোমবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইন্টার্ন চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আলোচনার পর আপাতত কর্মসূচি স্থগিত রেখে সমাধানের পথে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে মঙ্গলবার সকাল ৮টা থেকে আগামী সাত দিন ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত থাকবে।

এর আগে রোববার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা, যা সোমবারও অব্যাহত ছিল। মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে এই অসন্তোষ তৈরি হয়।

ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, ইন্টার্নদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন আধুনিকীকরণ এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি।

আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কিছু সিদ্ধান্তে পরিবর্তন আনে এবং প্রশিক্ষণ ব্যবস্থায় সংশোধনের উদ্যোগ নেয় বলে জানা গেছে।
তবে সব দাবি পুরোপুরি পূরণ না হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছিলেন। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধানের আশায় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা