• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর (আউটসোর্সিং) সাব্বির হোসেন শাওন শিবগঞ্জ উপজেলা মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের এইচ এসএস সি-২০২৬ সালের পরীক্ষার্থী মোঃ হাসর (১৭), পিতা মোঃ মিন্টু মিয়া সাং-মহাস্থান, মোঃ সম্রাট সরকার (১৮), পিতা মোঃ রিজান সরকার, সাং-মীরপুর, থানা-গাবতলী, মোঃ তৌহিদুর রহমান তামিম (১৭), পিতা মোঃ আবু জাফর, সাং-ধানাইল, থানা-শিবগঞ্জ, মোঃ মইনুর ইসলাম (১৭), পিতা মোঃ নাজির আলী প্রামানিক, সাং হরিপুর, থানা- শিবগঞ্জ। মোঃ অমিত হাসান (১৭), পিতা মোঃ শাহজাহান আলী, সাং- চককাগইল, থানা-গাবতলী। মোঃ সাব্বির হোসেন (১৭), পিতা মাইনুর রহমান, সাং বেতগাড়ী, থানা-শিবগঞ্জ। বগুড়াদের সাথে কথা বলে বিশ্বাস স্থাপন করিয়া তাহাদের এইচএসসি- ২০২৬, বোর্ড পরীক্ষার ফরম পূরণ করার কথা বলিয়া সকলের নিকট থেকে ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা করিয়া সর্বমোট ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা গ্রহন করে।

পরবর্তীতে এইচএসসি- ২০২৬ পরীক্ষা শুরুর আগের দিন গত ০১/০৭/২০২৬ ইং তারিখ বিকাল অনুমান ৪ টার।সময় উপরে উল্লেখিত পরীক্ষার্থীগন তাহাদের প্রবেশপত্র সংগ্রহের জন্য মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজে গিয়ে জানতে পারেন তাদের নামে এইচ এসএস সি-২০২৬ সালের পরীক্ষার প্রবেশ পত্র ইস্যু হয়নি। তখন পরীক্ষার্থীগন বুঝতে পারে যে, সাব্বির হোসেন শাওন অজ্ঞাতনামা আসামীদের পরস্পর যোগসাজসে তাদের এইচএসসি-২০২৬ এর বোর্ড পরীক্ষার ফরম পূরন করিয়া দিবে মর্মে বিশ্বাস স্থাপন করিয়া তাদের নিকট হইতে ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা গ্রহন পূর্বক তাদের বিশ্বাস ভঙ্গ করিয়া প্রতারনা মূলক ভাবে আত্মসাৎ করিয়াছে।

এ ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে বগুড়া পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) মোঃ রবিউল ইসলাম ও মোঃ শাহীনুজ্জামান, অফিসার ইনচার্জ, শিবগঞ্জ থানা, বগুড়া এর তত্ত্বাবধায়নে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মোশারফ হোসাইন চৌধুরী, সংগীয় এসআই মঞ্জয় কুমার কুন্ডু, এসআই মোঃ এরশাদ আলী, এএস আইএরশাদুর রহমান, এএস আই মোস্তাফিজুর রহমান ও সংগীয় ফোর্সের সহায়তায় মামলার ঘটনার সাথে জড়িত আসামী সাব্বির হোসেন শাওন (২৮), পিতা-মৃত আবদুল মান্নান শেখ, সাং-বানাইল, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে শিবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকার আসামীর বোনের বাড়ী থেকে আজ রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৪ টার গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখিত আসামীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে জানায় যে, সে উপরোক্ত পরীক্ষার্থীদের বিশ্বাস স্থাপন করিয়া প্রতারনা করার উদ্দেশ্যে এইচ এস সি-২০২৬ পরীক্ষার ফরম পুরন করার কথা বলিয়া তাদের নিকট হইতে ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা গ্রহন পূর্বক প্রতারনা মূলক ভাবে আত্মত্মসাৎ করিয়াছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা