• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

আমার জানাজা পড়াবে না—এ কথা বলা জামায়াতের লোকদের মন্তব্য: এমপি ফজলুর রহমান

প্রতিবেদক / ৫০ বার
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, “আমার জানাজা পড়াবে না”—এ ধরনের কথা যারা বলে, তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৩ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, যারা এমন মন্তব্য করছে তারা জামায়াত-সম্পৃক্ত। তিনি আরও দাবি করেন, তার বহু পীর, আউলিয়া, গাউস-কুতুব ও দরবেশ আছেন, ফলে তার জানাজা পড়ানোর লোকের অভাব হবে না।
তিনি বলেন, “আমার জানাজা পড়াবে না যারা বলে, আল্লাহ চাইলে তো আমাকে তাদের আগেই নিয়ে যেতে পারেন।”

নিজের রাজনৈতিক ও আধ্যাত্মিক অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, তিনি আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রতি বিশ্বাসী এবং কুরআনের অনুসারী। তিনি নিজেকে সুফিবাদী ধারার অনুসারী বলেও উল্লেখ করেন।
ফজলুর রহমান বলেন, “আমি এমপি হয়েছি, এটা আমার রাজনৈতিক পরিচয়। কিন্তু আমার আধ্যাত্মিক বিশ্বাস ভিন্ন। আমি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী। আমার বিশ্বাস, আল্লাহ যদি সুযোগ রাখেন, আমার জানাজায় মানুষের অভাব হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা