• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

চাটমোহর রেলস্টেশনের টয়লেটের বেহাল দশা, ক্ষোভ যাত্রীদের

প্রতিবেদক / ২৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আলমগীর কবীর হৃদয়, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশন দিয়ে প্রতিদিন অসংখ্য আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল করে। প্রতিদিন হাজারো যাত্রী এই স্টেশন ব্যবহার করলেও স্টেশনের একমাত্র টয়লেটের বেহাল অবস্থা নিয়ে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, টয়লেটটির দুটি দরজাই ভাঙা। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এমন অবস্থায় বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে টয়লেটটির সংস্কার না হওয়ায় এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে, টয়লেট ব্যবহারকারীদের কাছ থেকে প্রস্রাবের জন্য ৫ টাকা এবং টয়লেট ব্যবহারের জন্য ১০ টাকা করে আদায় করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে দায়িত্বে থাকা সুইপারের সঙ্গে কথা হলে তিনি জানান, তিনি নিয়মিত অর্থ সংগ্রহ করেন। তবে এটি সরকারি ইজারার মাধ্যমে পরিচালিত কি না জানতে চাইলে তিনি বলেন, “না দাদা, এমনিতেই টাকা নেই। কেউ না দিলে কিছু বলি না।”

এ ঘটনায় প্রশ্ন উঠেছে, সরকারি অনুমোদন বা ইজারা ছাড়া কীভাবে অর্থ আদায় করা হচ্ছে। যদি অর্থ আদায় করা হয়, তাহলে সেই অর্থের বিনিময়ে যাত্রীদের জন্য কেন ন্যূনতম পরিচ্ছন্ন ও নিরাপদ সেবা নিশ্চিত করা হচ্ছে না—এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

স্থানীয় সচেতন মহল মনে করেন, গুরুত্বপূর্ণ একটি রেলস্টেশনের টয়লেটের এমন জরাজীর্ণ অবস্থা এবং অনিয়মিত অর্থ আদায়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি দ্রুত টয়লেট সংস্কার, পরিচ্ছন্নতা নিশ্চিত এবং যাত্রীবান্ধব পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা