• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

সামাজিক সংগঠনের উদ্যোগে ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আলমগীর কবীর হৃদয় | স্টাফ রিপোর্টার

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে ‘নিউ এরা ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা, ছানি অপারেশনের নিবন্ধন এবং চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে তিন শতাধিক মানুষ বিভিন্ন ধরনের চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।

বুধবার দুপুরে উপজেলার টুলটি গ্রামে নিউএরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার।

ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নিউএরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু এবং সিরাজগঞ্জের আব্দুল মতিন চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক টি. এম. মাহমুদুল হাসান।

আয়োজকরা জানান, দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় ২৫০ জনের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। পাশাপাশি ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৬০ জন রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে, যা সিরাজগঞ্জের আব্দুল মতিন চক্ষু হাসপাতালে সম্পন্ন করা হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী অনেক রোগীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

নিউএরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এমন উদ্যোগ অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং সমাজে মানবিক সেবার দৃষ্টান্ত স্থাপন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা