• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ডিএমপির বিশেষ আদালতে এপ্রিলে নিষ্পত্তি ৫ হাজার ২০৫ ফৌজদারি মামলা

প্রতিবেদক / ২১ বার
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত এপ্রিল মাসে ৫ হাজার ২০৫টি ফৌজদারি এবং ৩০২টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা—এই আট বিভাগের আওতায় মোট ৫,২০৫টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় আটক আসামির সংখ্যা ১০ হাজার ১৫৫ জন। এর মধ্যে ৫ হাজার ৮৯৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময়ে আদায়কৃত অর্থদণ্ডের পরিমাণ ৩৮ লাখ ৮২ হাজার ৪৪০ টাকা। এছাড়া নিলাম ও বাজেয়াপ্তের মাধ্যমে আদায় হয়েছে আরও ২ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকা।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এপ্রিল মাসে ডিএমপির বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ উদ্যোগে ৫৭টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে ১ হাজার ৪৭০টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামির সংখ্যা ১ হাজার ২১৬ জন এবং নিষ্পত্তি হয়েছে ৩০২টি মামলা। এ খাতে আদায়কৃত অর্থদণ্ডের পরিমাণ ৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। আটক আসামিদের মধ্যে দু’জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডিএমপি জানায়, বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করায় মহানগরবাসীর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে অপরাধীদের মধ্যে ভীতি সঞ্চার হচ্ছে, যা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা