• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু দোগাছী কুলনিয়ায় শিশু কলি হত্যা: ৭ দিন পর রহস্য উদঘাটন, গ্রেফতার ২ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে খামারিদের সচেতন হওয়ার আহ্বান উপনির্বাচনেও সেনা মোতায়েন, জুনের আগেই স্থানীয় নির্বাচন আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক লেক দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

হিটওয়েভ সচেতনতায় পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

মোঃ আশিকুর রহমান বিপ্লব রাজশাহী জেলা প্রতিনিধি / ৩৩ বার
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজশাহী, ১৮ জুলাই ২০২৬।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে রেস প্রকল্পের আওতায় হিট অ্যাকশন ডে-২০২৬ উপলক্ষে হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে হিটওয়েভ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত লুডু ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি তীব্র গরমে নিরাপদ পানি পান, ছাতা বা টুপি ব্যবহার, হালকা সুতির পোশাক পরিধান এবং প্রয়োজন ছাড়া ভরদুপুরে বাইরে না যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, সচেতনতামূলক হাতপাখা বিতরণ এবং বিদ্যালয়কে একটি ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়। অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা