• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক সাচারে গনেশ পূজা উপলক্ষে আনন্দ রেলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প

দুই জেলায় ঝরল ১৬ প্রাণ, রক্তভেজা সড়কে এখন শুধুই কান্না

প্রতিবেদক / ২৪ বার
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

কেউ যাচ্ছিলেন কর্মস্থলে, কেউবা ফিরছিলেন প্রিয়জনের কাছে। কিন্তু পথেই প্রদীপ নিভল ১৬টি তাজা প্রাণের। আজ শুক্রবার (৭ আগস্ট) ভোরে ও সকালে বগুড়া এবং সিলেটে পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন। রক্তাক্ত সড়কে এখন স্বজনহারাদের বুকফাটা আর্তনাদ।

বগুড়া

জানা গেছে, কাজের সন্ধানে বের হয়ে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন ৭ জন দিনমজুর। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারে সজোরে ধাক্কা দেয়। ওই সময় মহাসড়কের পাশে প্রতিদিনের মতো কাজের সন্ধানে জড়ো হয়ে অপেক্ষা করছিলেন একদল দিনমজুর। বাসটি সরাসরি তাঁদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- বগুড়ার বেলাল হোসেন (৩৭), জয়পুরহাটের তাজমুল (৪৫) এবং গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩) ও আবদুর রহিম (৪৬)।

সিলেট

জানা গেছে, সকালে জেলার ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খাসিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা অভিমুখী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৭ যাত্রী নিহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক শিশুসহ আরও দুজন মারা যান।

এই দুর্ঘটনায় দুটি বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুটি দুর্ঘটনাস্থল থেকেই দুর্ঘটনাকবলিত বাসগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা