• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

প্রতিবেদক / ৫৭ বার
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। একই সঙ্গে বেআইনিভাবে নেওয়া রাষ্ট্রীয় সুবিধার জন্যও তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন-এ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন সময়ে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অনৈতিক ও বেআইনি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মুক্তিযুদ্ধের গৌরব রক্ষায় সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, তাদের স্বেচ্ছায় তালিকা থেকে সরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে। স্বেচ্ছায় অব্যাহতি নিলে শাস্তির মাত্রা কমতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে তদন্তের মাধ্যমে চিহ্নিত হওয়ার পর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মন্ত্রী।
আহমেদ আযম খান বলেন, “যারা অমুক্তিযোদ্ধা, তারা এখনই স্বেচ্ছায় তালিকা থেকে রিজাইন করুন। অন্যথায় সরকার তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে এবং বেআইনিভাবে নেওয়া সুবিধার বিষয়েও ব্যবস্থা গ্রহণ করবে।”

এ সময় তিনি আশ্বস্ত করেন, প্রকৃত ও দরিদ্র বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বা রাষ্ট্রীয় সুবিধা বন্ধ করা হবে না। বরং প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা