• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার: তারেক রহমান

প্রতিবেদক / ৫০ বার
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ বিএনপির প্রতি নিরঙ্কুশ সমর্থন জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে যে ইশতেহার দেওয়া হয়েছিল, সেটি এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে বিএনপি ও এর তিন সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচন ছিল অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। তাই সরকার পরিচালনায় দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই ছিল তার প্রথম বড় সাংগঠনিক বৈঠক। সভায় দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, স্থানীয় পর্যায়ের অন্তঃকোন্দল নিরসন এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। এছাড়া এনসিপির নেতাদের মধ্যেও উপস্থিত ছিলেন জাবেদ রাসিন ও সারোয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা