• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবিত ‘স্মার্ট কার’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রতিবেদক / ২০ বার
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

নিজের চলাচলের সীমাবদ্ধতা কাটিয়ে স্বাধীনভাবে বাইরে চলাফেরার স্বপ্ন থেকেই ব্যাটারিচালিত ‘স্মার্ট কার’ তৈরি করেছেন বিশেষ চাহিদাসম্পন্ন ১৭ বছর বয়সী তরুণ ওয়াকিমুল ইসলাম। শনিবার (৯ মে) সকালে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়-এ নিজের উদ্ভাবিত ‘এ টু আই স্মার্ট কার’ চালিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ঘুরে দেখান এই তরুণ উদ্ভাবক।

ওয়াকিমুল যশোরের চৌগাছা সরকারি কলেজ-এর একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের সন্তান এই তরুণ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তার উদ্ভাবনের পেছনের গল্প তুলে ধরেন। তিনি জানান, একসময় শারীরিক সীমাবদ্ধতার কারণে দিনের বেশিরভাগ সময় তাকে ঘরে থাকতে হতো। একা বাইরে যাওয়ার সুযোগ না থাকায় নিজেই সমাধানের পথ খুঁজতে শুরু করেন। সেই ভাবনা থেকেই দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেন বিশেষ এই স্মার্ট যান।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলাল জানান, ব্যাটারিচালিত এই গাড়িটি একবার পূর্ণ চার্জে প্রায় ৫০ কিলোমিটার চলতে সক্ষম এবং ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতিতে চলতে পারে। তিনি ওয়াকিমুলের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির মাধ্যমে এমন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করায় ওয়াকিমুলের প্রশংসা করেন। তিনি বলেন, তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিই ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে। একই সঙ্গে কম খরচে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব স্মার্ট কার তৈরির পরামর্শ দেন এবং এ ধরনের উদ্ভাবনী প্রকল্পে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ওয়াকিমুল ইসলাম জানান, প্রয়োজনীয় সহায়তা পেলে তিনি আরও উন্নত প্রযুক্তির স্মার্ট কার তৈরি করতে চান, যা শুধু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যই নয়, বয়স্ক মানুষের চলাচলেও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এ কে এম শামছুল ইসলাম, এ বি এম আব্দুস সাত্তার এবং আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা