• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :

মেসির দুর্দান্ত গোলে এগিয়েও শেষ মুহূর্তে পয়েন্ট হারাল মায়ামি

প্রতিবেদক / ১ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লিওনেল মেসির চোখধাঁধানো গোলে জয়ের পথেই ছিল ইন্টার মায়ামি। কিন্তু যোগ করা সময়ে গোল হজম করে ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করতে হয়েছে মায়ামিকে।

ম্যাচের চতুর্থ মিনিটেই স্যাম সুরিডের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। তবে ১৫ মিনিট পর কর্নার থেকে আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা।

বিরতির পর ৬২তম মিনিটে রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন মেসি। চলতি মৌসুমে এমএলএসে এটি তার ১৯তম গোল। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

জয় যখন প্রায় নিশ্চিত, তখনই নাটকীয়তা। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান স্যাম সুরিড। ফলে মেসির দুর্দান্ত গোলও পূর্ণ তিন পয়েন্ট এনে দিতে পারেনি মায়ামিকে।

এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিল, দ্বিতীয় স্থানে থাকা মায়ামির চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে রয়েছে। স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নিউজ টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা