• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

ইউক্রেনে ব্যাপক বিমান হামলা রাশিয়ার, বহু হতাহত

প্রতিবেদক / ০ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইউক্রেনের একাধিক অঞ্চলে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় অন্তত ১০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। শনিবারের হামলায় আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার সকাল থেকে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৫০০টি ড্রোন মোতায়েন করেছে রাশিয়া। তার অভিযোগ, ইউক্রেনের অর্থনীতি ও যুদ্ধকালীন সহায়তা ব্যবস্থাকে দুর্বল করতেই অবকাঠামোতে হামলা চালানো হচ্ছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, জাপোরিজিয়া, দানিপ্রো ও ক্রিভি রিহের কয়েকটি ইস্পাত কারখানা ও শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

ফ্রন্টলাইন শহর ক্রামাতোর্স্কে ব্যক্তিগত গাড়িতে হামলার তিনটি ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে সিটি কাউন্সিল। তাদের দাবি, হামলার শিকার গাড়িগুলো কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না।

অন্যদিকে, রুশ-নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় তিনজন নিহত হওয়ার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা