• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :

নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার ২ নৃত্যশিল্পী

প্রতিবেদক / ১ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সরাইলের শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে একটি নৌকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী দুই নারী কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা এবং চুক্তির ভিত্তিতে বিভিন্ন স্থানে নৃত্য পরিবেশন করেন।

এজাহার অনুযায়ী, ফেসবুক পেজ থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে রাকিব মিয়া নামের এক যুবক তাদের বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য যোগাযোগ করেন। ৯ হাজার টাকা পারিশ্রমিকের চুক্তিতে তারা সরাইল বিশ্বরোড এলাকায় পৌঁছালে রাকিব ও তার সহযোগীরা তাদের অটোরিকশায় করে শাহবাজপুরে নিয়ে যান। পরে দ্রুত অনুষ্ঠানে পৌঁছে দেওয়ার কথা বলে একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, নদীর মাঝামাঝি পৌঁছানোর পর নৌকার ইঞ্জিন বন্ধ করে রাকিবসহ তার সহযোগীরা দুই নারীকে ধর্ষণ করেন। এ সময় সঙ্গে থাকা এক পুরুষ সদস্য বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরে ভুক্তভোগীদের নাসিরনগরের ভুঁইয়া ঘাট এলাকায় নামিয়ে দেওয়া হয়। তারা প্রথমে নাসিরনগর থানায় গেলে ঘটনাস্থল সরাইল থানার আওতাধীন হওয়ায় সরাইল থানায় আইনি পদক্ষেপ নিতে বলা হয়।

রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে রাকিবকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তির পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা