• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত জমি দখলের অভিযোগ, কথা বলতে গিয়ে হুমকি—ক্ষমতার জোর কোথায়? বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার ২ নৃত্যশিল্পী সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা মেসির দুর্দান্ত গোলে এগিয়েও শেষ মুহূর্তে পয়েন্ট হারাল মায়ামি নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা, বিএনপি-জামায়াতের সমালোচনা ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের চোখ এড়াতে পর্দায় ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি

ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতিবেদক / ১২ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ভারতের সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় একটি বাংলাদেশি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ সময় একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা আসাদুল হক (৩৮)। তিনি আব্দুল ওয়াজেদের ছেলে।

বিজিবির প্রাথমিক তথ্যের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসাদুল হকের বিরুদ্ধে মাদক ও মানবপাচারসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য বা মামলাগুলোর বর্তমান অবস্থার বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ঘটনার পর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয়। ঘটনার বিস্তারিত জানতে এবং বিষয়টি নিয়ে আলোচনা করতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

ঘটনাটি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা