• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত জমি দখলের অভিযোগ, কথা বলতে গিয়ে হুমকি—ক্ষমতার জোর কোথায়? বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার ২ নৃত্যশিল্পী সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা মেসির দুর্দান্ত গোলে এগিয়েও শেষ মুহূর্তে পয়েন্ট হারাল মায়ামি নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা, বিএনপি-জামায়াতের সমালোচনা ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের চোখ এড়াতে পর্দায় ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি প্রতিটি নাগরিকের অধিকার। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের ব্যক্তিগত সচেতনতাও বাড়াতে হবে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি দেশে থাকা আধুনিক মেডিকেল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি।

ডা. জুবাইদা রহমান আরও বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা জরুরি। তার মতে, সবক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। নিউজ ডেস্ক: বাংলাদেশ নিউজ টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা