• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

রাজশাহীতে অপরিপক্ব আম ঠেকাতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

লিয়াকত হোসেন রাজশাহী

রাজশাহীর বিখ্যাত আম কবে থেকে গাছ থেকে নামানো যাবে, তার সময়সূচি বা ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেছে জেলা প্রশাসন। বাজারে যাতে কোনোভাবেই অপরিপক্ব আম ঢুকতে না পারে, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী সকল প্রকার গুটি আম ১৫ মে, গোপালভোগ ২২ মে, রাণীপছন্দ/লক্ষ্মণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, ব্যানানা ম্যাঙ্গো/ল্যাংড়া ১০ জুন, আম্রপালি/ফজলি ১৫ জুন, বারি আম-৪ নামানো হবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই, কাটিমন ও বারি আম-১১ সারাবছর পাওয়া যাবে।

সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, আমচাষি, ব্যবসায়ী ও কৃষি অফিসের সমন্বয়ে এই ম্যাঙ্গো ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেউ যেন অপরিপক্ব আম নামিয়ে বাজারজাত করতে না পারে, সেজন্যই এই ক্যালেন্ডার। এই নির্ধারিত সময়ের আগে কেউ আম নামালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মতবিনিময় সভায় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, আম ব্যবসায়ী, চাষি এবং কুরিয়ার সার্ভিসের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা