• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল নারায়ণগঞ্জে ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার কালিগঞ্জে হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকায় চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ আমতলীতে খাঁচায় আটক ৭ পাখি উদ্ধার, বনে অবমুক্ত চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে ককটেল ও গান পাউডার উদ্ধার মদনে ২০ কেজি গাঁজাসহ দুই নারী ও একজন যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল হাসান গ্রেপ্তার নওগাঁয় উৎসবমুখর পরিবেশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ

প্রতিবেদক / ৮ বার
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এসংক্রান্ত নতুন আইনের গেজেট প্রকাশ করেছে সরকার।

গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের মাধ্যমে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট থাকা প্রয়োজন।

একই সঙ্গে এই ধরনের বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করাও সমানভাবে জরুরি। মূলত এই প্রয়োজনীয়তাগুলো বিবেচনা করেই বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন এই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন আইন প্রণয়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা