• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ, যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের ইসরায়েলকে ২৮০ কোটি ডলারের বোমা দিচ্ছে ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে আব্বাসের ভিসা ফের আটকে দিল যুক্তরাষ্ট্র সরবরাহ নিয়ে শঙ্কা কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা আঘাতের পর আঘাত সয়ে দাঁড়িয়ে আছে পবিত্র কাবা নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

প্রতিবেদক / ৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
WASHINGTON, DC - SEPTEMBER 16: U.S. House Minority Leader Hakeem Jeffries (D-NY) walks with House Minority Whip Katherine Clark (D-MA) as they arrive for an event on affordability on the steps of the U.S. Capitol on September 16, 2026 in Washington, DC. House Democrats held an event to outline their affordability agenda and to speak out against Republican policies and rising inflation and its effects on everyday Americans. Kevin Dietsch/Getty Images/AFP (Photo by Kevin Dietsch / GETTY IMAGES NORTH AMERICA / Getty Images via AFP)

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের কারণে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ২৬২-১৫৯ ভোটে বিলটি পাস হয়। এর আগে মার্কিন সিনেটেও বিলটি অনুমোদন পেয়েছিল। এক বছরের বেশি সময় ধরে নানা বাধা ও বিলম্বের পর বিলটি কংগ্রেসের উভয় কক্ষে পাস হলো। এখন এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে।

বিলটি আইনে পরিণত হলে রাশিয়া থেকে জ্বালানি কেনে এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়া হবে। এর আওতায় চীন ও ভারতের মতো দেশও পড়তে পারে।

এ ছাড়া রাশিয়ার কর্মকর্তা, ব্যাংক এবং দেশটির জ্বালানি পরিবহনে ব্যবহৃত ট্যাংকারের ওপরও নিষেধাজ্ঞা আরোপের সুযোগ থাকবে।

বিলটির পক্ষে ৫৮ জন ডেমোক্র্যাট দলীয় নেতৃত্বের অবস্থানের বিপরীতে গিয়ে অধিকাংশ রিপাবলিকানের সঙ্গে ভোট দেন। তবে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বিলটির বিরোধিতা করেন। তার আশঙ্কা, নতুন শুল্ক আরোপের ক্ষমতা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে।

গত দুই বছরের বেশি সময়ের মধ্যে ইউক্রেনকে সমর্থন করে মার্কিন কংগ্রেসে পাস হওয়া এটিই প্রথম আইন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিলটি পাসের পক্ষে আগে থেকেই সমর্থন জানিয়ে আসছিলেন। গত মাসে সিনেটে ভোটের আগে তিনি মার্কিন আইনপ্রণেতাদের বিলটি অনুমোদনের আহ্বান জানান।
এদিকে বিলটি প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করে আইনে পরিণত করবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা