• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ, যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের ইসরায়েলকে ২৮০ কোটি ডলারের বোমা দিচ্ছে ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে আব্বাসের ভিসা ফের আটকে দিল যুক্তরাষ্ট্র সরবরাহ নিয়ে শঙ্কা কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা আঘাতের পর আঘাত সয়ে দাঁড়িয়ে আছে পবিত্র কাবা নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা

প্রতিবেদক / ০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। টায়ার শহরের দক্ষিণে আল-কানতারা ও আল-মানসুরি এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুরি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ ও কম্পন আশপাশের এলাকাতেও অনুভূত হয়। হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলিবর্ষণের পাশাপাশি শহরটিতে তীব্র কামান হামলা চালানো হয়েছে।

এ ছাড়া বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছাকাছি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিন্ত জুবাইল জেলার বেইত লিফের কাছে ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

হামলার ঘটনায় দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়েও দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরাইলি বাহিনীর বিমান হামলা, গোলাবর্ষণ ও বিস্ফোরণের ঘটনা ঘটছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর আল-জাজিরার প্রতিবেদনে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর হামলা ও বিভিন্ন স্থাপনা ধ্বংসের ঘটনা অব্যাহত থাকার কথা জানানো হয়েছিল। ওই সময় আল-মানসুরিসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও গোলাবর্ষণের খবর পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা