আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনে নওগাঁয় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনি দায়িত্বের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, নির্বাচনি দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগের জন্য তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁর কমান্ডেন্ট, অতিরিক্ত পুলিশ সুপার ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।