যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি যোগাযোগ চলছে বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে তারা যুদ্ধের শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। তেহরানের পক্ষ থেকে সম্প্রতি কোনো যোগাযোগ পাওয়া গেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
ট্রাম্পের এসব বক্তব্যকে প্রায় সাত মাস ধরে চলা সংঘাতের অবসানে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে তার প্রশাসনের এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি কিংবা আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়নি।