• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

পার্বত্য চট্টগ্রামে বিদেশি পর্যটকদের অবাধ ভ্রমণে উদ্যোগ নিচ্ছে সরকার: পার্বত্য মন্ত্রী

প্রতিবেদক / ১৪ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ ও বাধামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

রোববার রাতে বার্গী লেকভ্যালী রিসোর্ট-এ আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামে পর্যটন খাতের উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে রিসোর্ট ওনার্স এসোসিয়েশন রাঙ্গামাটি।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে বিদেশি পর্যটকদের আগমন বাড়লে শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই নয়, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। এতে পাহাড়ি জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়বে এবং পর্যটন খাত নতুন গতি পাবে।

তিনি জানান, বিদেশি পর্যটকদের ভ্রমণে বিদ্যমান প্রশাসনিক জটিলতা ও প্রতিবন্ধকতা দূর করতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পর্যটকদের জন্য সহজ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ছড়িয়ে পড়া নেতিবাচক প্রচারণার সমালোচনা করে দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে কিছু অপপ্রচার ও অযথা আতঙ্ক তৈরি করা হয়েছে। এসব কারণে অনেক বিদেশি পর্যটক ভ্রমণে আগ্রহ হারান। তিনি বলেন, “পাহাড় নিয়ে ‘জুজুর ভয়’ সৃষ্টি করার সংস্কৃতি বন্ধ করতে হবে। মানুষ যেন নির্ভয়ে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে, সে পরিবেশ গড়ে তুলতে হবে।”

এ সময় তিনি গণমাধ্যমকেও ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তার মতে, পার্বত্য অঞ্চলের সৌন্দর্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে বিশ্বপরিসরে তুলে ধরতে ইতিবাচক প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তনয় দেওয়ান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ললিত চন্দ্র চাকমা, সুমেত চাকমা, সুভাষ চাকমা এবং বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা