• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

ঢাকায় জরুরি পানি সরবরাহ নিশ্চিত করতে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রতিবেদক / ১১ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর ক্রমবর্ধমান নিরাপদ পানির চাহিদা মোকাবিলা এবং বিদ্যমান সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে প্রায় ৯২০ কোটি ৮৫ লাখ টাকার একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে সরকার। ‘ইমার্জেন্সি ওয়াটার সাপ্লাই ইন ঢাকা সিটি’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি (ঢাকা ওয়াসা)।

স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত প্রকল্পটি শতভাগ সরকারি অর্থায়নে আগামী ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ইতোমধ্যে প্রকল্পটির অনুমোদন দিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে নির্মাণাধীন বড় বড় ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার চালু হওয়ার আগ পর্যন্ত ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে এ প্রকল্প অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দৈনিক অতিরিক্ত ৫৭৬ মিলিয়ন লিটার পানি সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগের সদস্য (সচিব) এস এম শাকিল আখতার বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার পানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা আসবে এবং বাড়তে থাকা চাহিদা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, একনেক বৈঠকে ঢাকা ওয়াসাকে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা, পানি পুনর্ব্যবহার এবং বৃষ্টির পানি সংরক্ষণের সর্বোত্তম ব্যবহার নিয়ে একটি সমীক্ষা পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে।

বর্তমানে ঢাকা ওয়াসা ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ উৎস থেকে দৈনিক প্রায় ২ হাজার ৯৭৭ মিলিয়ন লিটার পানি উৎপাদন ও সরবরাহ করছে, যা রাজধানী ও আশপাশের প্রায় ২ কোটি মানুষের চাহিদা পূরণ করছে। তবে দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং জীবনযাত্রার মানোন্নয়নের কারণে ২০২৯ সালের মধ্যে পানির চাহিদা বেড়ে প্রায় ৩ হাজার ৫৫৮ মিলিয়ন লিটারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘমেয়াদে পানি নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ওয়াসা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর কৌশল গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ৫০০ এমএলডি সক্ষমতার গন্ধর্বপুর পানি শোধনাগার (ফেজ-১) এবং ৪৫০ এমএলডি সক্ষমতার সায়েদাবাদ পানি শোধনাগার (ফেজ-৩) নির্মাণাধীন রয়েছে।

প্রকল্পের আওতায় ৩৮৮টি গভীর নলকূপ প্রতিস্থাপন, ৪৫০টি পাম্প মোটর সেট ও ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ (ভিএফডি) স্থাপন, ১২৪টি স্কাডা সিস্টেম সংযোজন এবং ২৫০টি পাম্প হাউস নির্মাণ করা হবে। এছাড়া ৬০টি গভীর নলকূপ সংস্কার, ২৮০টি পুনরায় সচলকরণ এবং ৪৪টি আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন করা হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ৩৬১ বর্গকিলোমিটার এলাকা এ প্রকল্পের আওতায় আনা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা